পরিবেশ

ক্রমশই বিরাণভূমিতে পরিণত হচ্ছে শষ্য ভাণ্ডার পিরোজপুর

 বিরাণভূমিতে পরিণত হচ্ছে পিরোজপুর
বিরাণভূমিতে পরিণত হচ্ছে পিরোজপুর

জলবায়ু পরিবর্তনের প্রভাবে শষ্য ভাণ্ডার হিসেবে পরিচিত পিরোজপুর জেলা ক্রমেই বিরাণভূমিতে পরিণত হচ্ছে। ঘূর্ণিঝড় সিডর ও আইলার আঘাতে এখানকার কৃষি, বনাঞ্চল ও জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটেছে।

উপকূলীয় ফসলী জমিগুলোতে লোনা পানি ঢুকে জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে। ঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায় মরছে গাছপালা, কমছে আবাদি জমি।

নারিকেল সুপারি গাছবেষ্টিত এক সময়ের শষ্য ভাণ্ডার পিরোজপুর জেলার আয়তন ১৩০০ বর্গ কিলোমিটার। এখানে প্রায় ১২ লাখ মানুষের বসবাস করছেন যাদের অধিকাংশেরই পেশা কৃষি।

কিন্তু বিগত বছরগুলোতে উপকূলীয় এলাকায় সিডর ও আইলার মতো ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। ফলে সমুদ্রের নোনা পানি এখানকার ফসলি জমিতে ঢুকে পড়ে।

এছাড়া পানির উচ্চতা বেড়ে যাওয়ায় জমিগুলোতে সারাবছরই পানি থাকে। এতে জমিতে আগের মতো ধান ও অন্যান্য ফসল হয় না। এছাড়া নারিকেল সুপারির গাছ মরে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে জেলার মৎস ও প্রাণী সম্পদেও।

প্রাকৃতিক এ দুর্য়োগের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজন টেকসই প্রযুক্তি, সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ এবং গণসচেতনতা প্রয়োজন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ