পরিবেশ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নোয়াখালীতে আঘাত হানছে ঝড়

নোয়াখালীতে জলবায়ু পরিবর্তনের বিরূপ
নোয়াখালীতে জলবায়ু পরিবর্তনের বিরূপ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় জেলা নোয়াখালীতে ঘন ঘন আঘাত হানছে ঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ। নদীতে জোয়ারের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি দেখা দিচ্ছে খরা, লবনাক্ততা ও জলাবদ্ধতার মত সমস্যা। এতে প্রাকৃতিক পরিবেশে বিপর্যয় ও ফসলহানী হচ্ছে জেলাটিতে।

চার হাজার ২০২ বর্গ কিলোমিটার আয়তনের উপকূলীয় জেলা নোয়াখালী। জন সংখ্যা ৩৩ লাখ ৭০ হাজার ২৫১ জন।

গোটা দেশের মতো জলবায়ূ পরিবর্তনের বিরূপ প্রভাব দেখা দিয়েছে জেলাটিতেও। প্রায়ই নোয়াখালী উপকূলে আঘাত হানছে ঝড়, জলোচ্ছ্বাস। দেখা দিচ্ছে, জোয়ার, খরা, লবনাক্ততা ও জলাবদ্ধতা।

এতে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহানীর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলার হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার কৃষক ও মৎসজীবী মানুষ।

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা মোকাবেলায় কৃষক ও সমুদ্রগামী মৎস্যজীবীদেরকে নতুন কৌশল, আধুনিক নৌযান দেয়ার দাবি জানিয়েছেন জেলার বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাণের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ