জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাবে প্রতি বছর নদী ভাঙ্গন ও বাঁধ ভাঙ্গা পানিতে মানুষ হারাচ্ছে বসতবাড়ি ও ফসলী জমি। এরই কারণে ঘুর্ণিঝড় সিডর, আইলা ও মহাসেনের প্রভাবে বরগুনায় বেড়ীবাঁধের অধিকাংশ স্থান ভেঙ্গে গেছে।
দায়সারাভাবে এসব মেরামত ও নির্মাণ করায় প্রতিবছরই জোয়ারের চাপে দেখা দেয় ভাঙ্গন।
গুরুত্বপূর্ণ কিছু বাঁধ নির্মাণ করা হলেও অনেক বাঁধই মেরামত করা হয়নি বলে জানান নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম।
বরগুনার বামনা উপজেলার কুমড়াখালী গ্রামের হাসি বেগম। নদীভাঙ্গনে বসতবাড়ি ও কৃষিজমি হারিয়ে এখন তিনি নিঃস্ব। হাসি বেগমের মত বরগুনা উপকূলীয় অঞ্চলের এমন শত শত মানুষ নদী ভাঙ্গনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সংগ্রাম করে টিকে থাকা উপকূলবাসীর দাবি, টেকসই ও মজবুত একটি বেড়ীবাঁধ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: