পরিবেশ

নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে বিশ্ব

নবায়নযোগ্য জ্বালানি
নবায়নযোগ্য জ্বালানি

প্রযুক্তি এবং গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আধুনিক সমাজে প্রতিনিয়ত জ্বালানি চাহিদা বাড়ছে। আর এখনকার জ্বালানির উৎস যেহেতু অনবায়নযোগ্য, তাই ব্যবহারের সঙ্গে সঙ্গে এর মজুদও কমছে।

ভবিষ্যতে ব্যবহার যদি এখনকার মতোই হয়, তবে পৃথিবীতে মজুদ থাকা তেল দিয়ে ৫০ বছর চলা যাবে। প্রাকৃতিক গ্যাসে ৭০ বছর, আর কয়লার মজুদ দিয়ে চলবে আড়াইশো বছর ।

গত দু'শো বছর ধরে বিশ্বব্যাপী জ্বালানির ব্যবহার বেড়ে চলেছে। আর এ ক্ষেত্রে অনবায়নযোগ্য উৎস বিশেষত কয়লা, তেল, এবং গ্যাসই ব্যবহার হয়ে আসছে। এর ফলে এসব জীবাষ্ম জ্বালানির মজুদ কমছে।

জ্বালানি চাহিদা মেটাতে বিশ্বের অনেক দেশই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে ঝুঁকেছিল। তবে সম্প্রতি জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় বিশ্ব সমাজকে পরমাণু জ্বালানি নিয়ে দ্বিধায় ফেলেছে। এ অবস্থায় বিজ্ঞানিরা নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছেন। আর এক্ষেত্রে শুরুতেই আসছে সৌর শক্তিকে কাজে লাগানোর কথা। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির আরও উৎস হতে পারে পানি, বাতাস, সমুদ্রের ঢেউ। মূলত এই উৎসগুলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

এরইমধ্যে ব্রাজিল, কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ডসহ বিশ্বের অনেক দেশে পানিবিদ্যুৎই শক্তির প্রধান উৎসে পরিণত হয়েছে। বিশ্বে এখন চীনেই সবচেয়ে বেশি পানি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।

যানবাহনের জ্বালানিসহ আরো অন্যান্য ক্ষেত্রেও এসব উৎসকে কীভাবে কাজে লাগানো যায় তা নিয়েও এখন গবেষণা চলছে।

প্যারিসে এবারের জলবায়ু সম্মেলন কপ- টুয়েন্টিওয়ানে বৈশ্বিক তাপামাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে একটি দীর্ঘ মেয়াদি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা হবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণার জন্য তহবিল গঠনের ঘোষণাও আসতে পারে সম্মেলন থেকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ