পরিবেশ

জলবায়ু পরিবর্তন: বেশি কার্বণ নিঃসরণকারী দেশ চীন

জলবায়ু পরিবর্তন
জলবায়ু পরিবর্তন

বিশ্বের সবচেয়ে বেশি কার্বণ নিঃসরণকারী দেশ চীন। এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্র, ইইউভুক্ত দেশ ও ভারতসহ অন্য দেশগুলো।

বিদ্যুৎ উৎপাদনসহ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য অপেক্ষাকৃত দ্ররিদ্র দেশগুলোও প্রাকৃতিক গ্যাস, তেল ও কয়লা পোড়াচ্ছে। এ পরিস্থিতিতে বৈশ্বিক উষ্ণতা নিয়ে ভয়াবহ এক বিপদের আশঙ্কা করছেন বিজ্ঞানিরা।

গত ১০০ বছরে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা বেড়েছে গড়ে প্রায় .৮৫ ডিগ্রি সেলসিয়াস। বায়ুমণ্ডলে কার্বনের ঘনত্ব গত ৮ লাখ বছরের মধ্যে এখন সর্বোচ্চ। আর চলতি বছরের মে মাসে এটা রেকর্ড ছাড়িয়ে যায়।

বিশ্বের সবচেয়ে গরম বছরগুলোর ১৩টিই পড়েছে একবিংশ শতকে।

শিল্পায়নের কারণে বিশ্বজুড়ে কার্বন নির্গমন বেড়ে যাওয়াই মূলত পৃথিবীকে উষ্ণ করে তোলার জন্য দায়ী।

সবচেয়ে বেশি, প্রায় ২৪% গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করছে চীন। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র ১২%। ইইউভুক্ত দেশগুলো ৯%, ভারত ও ব্রাজিল ৬%।

আর রাশিয়া ৫%, জাপান ৩%, কানাডা ২%, ডিআর কঙ্গো এবং ইন্দোনেশিয়া ১.৫% কার্বন নিঃসরণ করছে।

প্রাকৃতিক গ্যাস, তেল ও কয়লা পোড়ানো বৃদ্ধি এবং বনাঞ্চল কমে যাওয়াই এর জন্য দায়ী।

বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন স্থানীয় চাহিদা মেটাতে প্রাকৃতিক গ্যাস, তেল ও কয়লা পোড়াচ্ছে অপেক্ষকৃত দরিদ্র দেশগুলোও।

এ পরিস্থিতিতে বৈশ্বিক উষ্ণতা বেড়ে ভয়াবহ এক বিপদের আশঙ্কা করছেন বিজ্ঞানিরা।

তাদের মতে, খাদ্য উৎপাদন, সুপেয় পানি ও বনাঞ্চল কমে যাওয়া এবং দুর্যোগ, যেমন বন্যা, ঝড়, গরম হাওয়া, খরা বেড়ে যাওয়া এবং নিরাপদ আশ্রয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। যার পরিণতি ভোগ করতে হবে মানুষকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ