রাজধানীর তেজগাঁও- ফার্মগেট সংযোগ সড়ককে ট্রাকমুক্ত করার পর এবার তেজগাঁও শিল্প এলাকা, মহাখালী বাস টার্মিনাল ও তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়ককে পার্কিংমুক্ত ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক জনসমাবেশে এ ঘোষণা দেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
সকলের সহযোগিতাই এলাকাটি পার্কিংমুক্ত করা সম্ভব হয়েছে উল্লেখ করে ঢাকাকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান উত্তরের মেয়র আনিসুল হক।
এ সময় অত্যাধুনিক ট্রাক টার্মিনাল ও মহাখালি বাস টার্মিনালকে দু-তলায় পরিণত করার দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
কয়েক যুগ ধরে তেজগাঁও-ফার্মগেট সংযোগ সড়কটি গত ২৯ নভেম্বর মেয়র আনিসুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে দখলমুক্ত করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।