পরিবেশ

উন্নত দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দিতে হবে

জলবায়ু পরিবর্তনের ক্ষতি
জলবায়ু পরিবর্তনের ক্ষতি

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান জলবায়ু সম্মেলনে চুক্তির খসড়া প্রকাশ করা হয়েছে।

এ চুক্তি অনুযায়ী ২০২০ সাল থেকে উন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ১০০ বিলিয়ন ডলার (৭ লাখ ৮০ হাজার ৬৫০ কোটি টাকা) দিতে হবে।

শনিবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার ব্যাপারে একমত হয়েছেন সবাই।

এর আগে তিনি বলেন, প্যারিস সম্মেলনে চুক্তি সই হলে তা ২০২০ সাল থেকে কার্যকর হবে— সংগ্রহ করা হবে ফান্ড, সেই ফান্ড ব্যয় হবে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জীবন-মান উন্নয়নে।

গত ৩০ নভেম্বর শুরু হওয়া জাতিসংঘের উদ্যোগে ১৯৫ জাতির এ জলবায়ু সম্মেলন শুক্রবার (১১ ডিসেম্বর) শেষ হওয়ার কথা থাকলেও ডেডলাইনের একদিন পর, শনিবার খসড়া চূড়ান্ত করেন প্রতিনিধিরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ