বিশ্ব জলবায়ু সম্মেলনে হওয়া চুক্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ, তবে এতে কোথাও কোথাও দুর্বলতা আছে বলেও মনে করে ঢাকা। রোববার প্যারিসে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ড. আইনুন নিশাত এ কথা বলেন।
এ বিষয়ে তিনি বলেন, যা যা চাওয়া ছিল চূড়ান্ত হওয়া চুক্তিতে তা রয়েছে— উন্নত দেশগুলো টাকা দিতে রাজি আছে। তবে সুনির্দিষ্ট কার্যক্রমের ভিত্তিতেই কেবল তারা পর্যাপ্ত অর্থায়নের ব্যবস্থা করবে বলেও জানান নিশাত।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তরা কোন ক্ষতিপূরণ দাবি করতে পারবে না- এমন একটি অংশ উন্নত দেশগুলো চুক্তিতে জোর করে যোগ করেছে।
এদিকে, এ ধরনের একটি চুক্তিতে সম্মত হওয়া বাংলাদেশের উচিত হয়নি বলে মনে করছেন প্রতিনিধি দলের কেউ কেউ। বাংলাদেশ ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো মনে করছে চুক্তিটি বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আসলেই হতাশার।