সাইবেরিয়া অঞ্চলের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শীত পড়তে শুরু করেছে— তবে এ বছর শীত অন্যবারের তুলনায় কম হবে বলে জানিয়েছেন আবহওয়া কর্মকর্তারা।
পৌষ মাসের ক'দিন গেলেও শুক্রবার ভোরে হঠাৎ বৃষ্টির সঙ্গেই রাজধানী জুড়ে নেমেছে শীত। সেইসঙ্গে হালকা ও মাঝারি ধরণের শৈত্য প্রবাহ। হঠাৎ শীতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ও কর্মজীবী মানুষ।
আর আবহাওয়া অফিস বলছে, এমন অবস্থা আরো দুএকদিন থাকতে পারে। তবে এ বছর বড় ধরণের শৈত্য প্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহওয়া কর্মকতারা।
সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি। মেঘলা আকাশের সঙ্গে যোগ হয়েছে কুয়াশা। হঠাৎ শীতে দূর্ভোগে নগরবাসী।
এদিকে, চুয়াডাঙ্গায় ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শীত অনেকের কাছে যেমন দুর্ভোগের, আবার অনেকের কাছেই প্রিয় বেড়ানো আর বিনোদনের জন্য। জানুয়ারি জুড়েই পুরোদমে শীত থাকে, তবে ফেব্রুয়ারির মাঝামাঝি কমতে শুরু করবে শীতের প্রকোপ।