পরিবেশ

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে জনসচেতনতামূলক প্রস্তুতি অপরিহার্য

ভূমিকম্প
ভূমিকম্প

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় যথাযথ প্রস্তুতির কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক একেএম মাকসুদ কামাল। পরিকল্পনা অনুযায়ি নগরায়ন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানান তিনি।

সোমবার রাজধানীতে ভূমিকম্পের সচেতনতা ও প্রস্তুতি শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

এছাড়া ভূমিকম্প প্রবণ শহর হলেও ঢাকায় বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করা এবং এ দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অপ্রতুলতার কথাও বলেন মাকসুদ কামাল।

কর্মশালায় উপস্থিত ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক বলেন, শুধু কাগজে কলমে নয়, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রস্তুতির কোনো বিকল্প নেই।

৯০ এর দশকে যুক্তরাষ্ট্র ভিত্তিক এক গবেষণায় দেখা গেছে বিশ্বের ২০টি ভূমিকম্প প্রবণ শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। এ মুহুর্তে রাজধানীতে যদি ৮ মাত্রার ওপরে ভূকম্পন অনুভূত হলে ৭২ হাজার ভবন সম্পূর্ণ ধ্বংস হওয়ার পাশাপাশি ১ লাখ ৩৫ ভবন ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে বিপুল জনসংখ্যার কারণে প্রাণহানির সংখ্যাও হবে অনেক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ