রাজধানীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সন্ধ্যা ৭টার পর নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে নগরবাসীকে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
সোমবার সকালে ঘোষিত পরিচ্ছন্ন বছর ২০১৬ উপলক্ষে পরিচ্ছন্নতা বিষয়ক এক সভায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
পরিকল্পনা বাস্তবায়নে নগরবাসীর প্রত্যক্ষ সহযোগিতা কামনা করে মেয়র বলেন, পরিচ্ছন্ন, বাসযোগ্য এবং স্মার্ট ঢাকা গড়তে নগরীর প্রতিটি বাসিন্দাকে নিজ নিজ দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।
ঢাকা শহরকে বৃহত্তর পরিসরে পরিচ্ছন্ন ও রঙিন নগরী হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
সূর্যাস্তের পর গার্হস্থ্য আবর্জনা অপসারণ বাধ্যতামূলক করাও সিদ্ধান্ত নেয়া হয়েছে—এ কথা উল্লেখ করে মেয়র বলেন, টেকসই সড়ক সংস্কারের কার্যক্রমও শুরু হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: