পরিবেশ

স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি আদিবাসী ফোরামের

মানববন্ধন
মানববন্ধন

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি জানিয়েছে আদিবাসী ফোরামসহ কয়েকটি সংগঠন।

মানববন্ধনে আসা বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা করতে হবে।

সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভূমি সমস্যা সমাধানের জন্য ভূমি কমিশন গঠন ও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সোমবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে কয়েকটি সংগঠন।

ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ন্যায্য অধিকার না দিলে দেশে অশান্তি সৃষ্টি হতে পারে উল্লেখ করে এমন কোনো পরিস্থিতি তৈরি না করতে সরকারে প্রতি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মেসবাহ কামাল ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের পঙ্কজ ভট্টাচার্য।

উন্নয়নের নামে পাহাড়ের মানুষকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে অভিযোগ তুলে দ্রুত পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান তারা।

চলতি বছরের মধ্যেই শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান আদিবাসী ফোরামের নেতা সঞ্জীব দ্রং।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ