বাংলাদেশে দেখা গেলো আংশিক সূর্যগ্রহণ। বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সারাদেশ থেকে এ গ্রহণ দেখা যায়।
ঢাকার সময় ভোর ৬টা ১২ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়েছে। সূর্যগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় সকাল ৬টা ৩৮ মিনিট ৪৯ সেকেন্ডে। আর এ গ্রহণ শেষ হয় ৭টা ২১ মিনিট ৭ সেকেন্ডে।
বাংলাদেশ ছাড়াও আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়ার কিছু অংশে। দেখা গেছে, যুক্তরাষ্ট্রের হাওয়াই ও আলাস্কা অঙ্গরাজ্যেও। পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ হয়েছে ইন্দোনেশিয়ার কিছু দ্বীপ থেকে।
বাংলাদেশ থেকে পরবর্তী আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে তিন বছর পর ২০১৯ সালের ২৬ ডিসেম্বর। আর ২১১৪ সালের ৩ জুনের আগে বাংলাদেশ থেকে কোনো পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: