এক শতাব্দীরও বেশি সময়ে এ প্রথম প্রকৃতিতে বাঘের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে বন্য প্রাণী সংরক্ষণ গ্রুপ ডব্লিউ ডব্লিউ এফ ও গ্লোবাল টাইগার ফোরাম।
সর্বশেষ শুমারি অনুযায়ী, সারা বিশ্বে ৩ হাজার ৮৯০টি বাঘের অস্তিত্ব মিলেছে। এর মধ্যে কেবল ভারতেই রয়েছে ২ হাজার ২২৬টি বাঘ। আর বাংলাদেশে বাঘের সংখ্যা ১০৬।
এর আগে ২০১০ সালের শুমারি অনুযায়ী, সারা বিশ্বে বাঘের সংখ্যা ছিল ৩ হাজার ২০০টি। আর ১৯শো সালে এই সংখ্যা ছিল এক লাখ। ভারতের দিল্লিতে চলতি সপ্তাহে বাঘের বসতি রয়েছে এমন ১৩টি দেশের মন্ত্রীদের সম্মেলন হওয়ার কথা রয়েছে।
এ সম্মেলনকে সামনে রেখে বন্য প্রাণী সংরক্ষণ গ্রুপগুলো বাঘ শুমারির এই ফলাফল প্রকাশ করল।
এদিকে, বাংলাদেশের বনবিভাগের তথ্য অনুযায়ী ২০০৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৪৪০টি, আর ২০১৫ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ১০৬।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: