পরিবেশ

বৈশাখের উত্তাপে পুড়ছে সারাদেশ

তাপমাত্রা
তাপমাত্রা

বৈশাখের উত্তাপে পুড়ছে রাজধানীসহ সারাদেশ। কোথাও নেই স্বস্তি-বৃষ্টিরও দেখা মিলছে না। আবহাওয়াবিদরা বলেন, ঢাকায় দিনে তাপমাত্রা ওঠা-নামা করছে ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসে আর ঢাকার বাইরে রাজশাহীসহ অন্যান্য অনেক এলাকায় ৩৯-৪০ ডিগ্রিতে।

গরমের এ মাত্রা অব্যাহত থাকবে আরো বেশ কয়েকদিন। মাঝে মধ্যে আকাশ মেঘলা হলেও তাতে কমবে না উত্তাপ। আর কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনাও খুব কম।

রোদ ঝলমলে পরিবেশ কার না ভালো লাগে। কিন্তু গ্রীষ্মের খরতাপ যখন ছাড়িয়ে যায় সহনীয় মাত্রা.প্রাণ হয় ওষ্ঠাগত.অস্বস্তি নগরজীবনের সর্বত্র।

উত্তাপ উপেক্ষা করেই মানুষ বাইরে বেরুচ্ছে জীবিকার প্রয়োজনে আর জরুরী কাজে। সবার প্রত্যাশা শিগগিরই দেখা মিলুক স্বস্তির বৃষ্টির।

দিন আর রাতের আবহাওয়ায় নেই তেমন কোনো তারতম্য। ঘরে-বাইরে কোথাও রেহাই মিলছে না কারোরই।

কেবল গাছের ছায়ায় একটু স্বস্তির খোঁজ আর জিরিয়ে নেওয়ার প্রয়াস। মাত্রাতিরিক্ত গরম আর রাস্তার পাশের অস্বাস্থ্যকর লেবুর শরবত কিংবা অন্য কোনো ঠান্ডা পানীয়তে বাড়ছে পেটের পীড়াসহ অন্যান্য রোগ-বালাই।

এ অবস্থায় কিছুটা স্বস্তি এনে দিতে পারে যে বৃষ্টি সহসাই কী দেখা মিলবে?

দিনকে দিন নগরীতে বাড়ছে মানুষের সংখ্যা.সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আবাসিক ভবন, গাড়ির সংখ্যা। সবমিলিয়ে তাপমাত্রা বেড়েই চলেছে।

তবে তাপ শোষণের আধার না থাকায় অস্বস্তি কেবল বাড়ছেই কোটি মানুষের এ ঢাকায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ