জলবায়ু পরিবর্তনের বিরূপ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেলের পরিচিতি পেয়েছে—মন্তব্য করে জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের সচিব ড. পলডিসনকার বলেন, বিশেষ করে অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশের নেয়া পদক্ষেপগুলো বিশ্বের কাছে অনুকরণীয়।
বৃহস্পতিবার রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সামাজিক অভিযোজন’ শীর্ষক দশম আন্তজার্তিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে অনাবৃষ্টি, ঘুর্ণিঝড়, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ক্রমেই বেড়ে চলছে। বৈশ্বিক উষ্ণতায় বিপন্ন বহু মানুষের জীবন।
এমন পরিস্থিতি মোকাবেলায় তরুন প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়াতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজন করা হয় 'জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সামাজিক অভিযোজন' বিষয়ক দশম সম্মেলনের।
আটদিন ব্যাপী সম্মেলনের সমাপনী দিনে জলবায়ু মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন আর্ন্তজাতিক পরিবেশ বিশেষজ্ঞরা।