পরিবেশ

রাজধানীতে গরমে তীব্র পানি সঙ্কট

পানি সঙ্কট
পানি সঙ্কট

গরম বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানির তীব্র সঙ্কট। রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় গত পনেরো দিন ধরে দিনভর পানি থাকে না। মাঝরাতে ঘন্টাখানেকের জন্য পানি আসলেও তা পর্যাপ্ত নয়।

স্থানীয় পানির পাম্পগুলোর মধ্যে কয়েকটা নষ্ট, বাকিগুলোতে পানি নেই। ভূক্তভোগীদের অভিযোগ, ওয়াসাকে বিষয়টি জানিয়েও কাজ হয়নি।

রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকার চিত্র। গলিতে গলিতে পাত্র হাতে নারী পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কেউবা আবার ভ্যানে করে পানি আনছেন দূরে কোথাও থেকে। ওয়াসার পানির গাড়ির আশায়ও বসে থাকতে দেখা যায় অনেককে। সবার একটাই চিন্তা, কখন আসবে পানি। কে কার আগে তা ধরবেন।

আবার ওয়াসার পানি আসলেও জন্য তার নির্ধারিতর চেয়ে বেশি দাম দিতে হয় বলে অভিযোগ ভূক্তভোগীদের।

বাসা-বাড়িতে রান্নাবান্নাসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজ হওয়ার উপক্রম। পানির কষ্টে অনেক ভাড়াটিয়া এলাকা ছাড়ছেন বলে জানালেন বাড়ির মালিকরা।

এ নিয়ে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন বক্তব্য পাওয়া জায়নি।

এমন অবস্থায় পরিকল্পিত নগরায়ন আর প্রাকৃতিক পানির সদ্বব্যহারের পরামর্শ ভূতাত্ত্বিকদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ