পরিবেশ

শিলা বৃষ্টি সম্ভাবনা রাজধানীসহ দেশে

আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে—সেইসঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়েরও।

আগামী কয়েকদিনে তীব্র তাপদাহ প্রবাহিত না হলেও এ মাসে তাপদাহ হওয়ার কথা জানায় আবহাওয়া অধিদপ্তর।

গত ১ মাস ধরেই রাজধানীসহ সারাদেশে তাপমাত্রা ছিলো ৩৫ থেকে ৪০ ডিগ্রির মধ্যে। গত ৩০ বছরেও একটানা এতো বেশি তাপমাত্রার মুখোমুখি হয়নি বাংলাদেশের মানুষ। এ দাবদাহের মধ্যে ছেদ ঘটে রোববার সন্ধ্যায়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় স্বস্তির বৃষ্টি, সেইসঙ্গে কালবৈশাখী ঝড়।

সোমবার ভোর থেকেই আকাশে মেঘের আনাগোনা সঙ্গে বাতাসও বইছে। এমন ঠাণ্ডা পরিবেশ আরো কয়েকদিন রিবাজ করবে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের।

কালবৈশাখি ঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও শিলা বৃষ্টি হতে পারে বলে ওই পূর্বাভাসে বলা হয়।

রোববারের বৃষ্টিতে স্বস্তিতে সাধারণ মানুষ—তাপমাত্রা আরো কমে আসুক এমনটাই প্রত্যাশা সবার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ