পরিবেশ

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জায়গার সংকট বড় বাধা

আনিসুল হক
আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জায়গার সংকট সবচেয়ে বড় বাধা বলে জানিয়েছেন এ অংশের মেয়র আনিসুল হক। তবে নিজের মেয়াদকাল শেষ হওয়ার আগেই নির্বাচনি ইশতেহারে দেয়া সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন বলেও জানান তিনি।

সোমবার রাজধানীর উত্তরায় সবুজ ঢাকা কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল সবুজ ঢাকা গড়ে তোলা। প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনবছরের মধ্যে ৫ লক্ষ গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছে উত্তর সিটি করপোরেশন। আর এ পুরো কাজটি পরিচালনায় থাকবে বিশ্ব সাহিত্য কেন্দ্র। এরই মধ্যে শুরু হয়ে যাওয়া এ কার্যক্রমের ধারাবাহিকতায় সোমবার রাজধানীর উত্তরা এলাকায় চারা রোপন ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উত্তরের মেয়র নিজের ক্ষমতা গ্রহণের একবছরে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। খুব শিগগিরই এর সুফল নগরবাসী ভোগ করতে পারবেন বলেও জানান তিনি।

এ সময় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়ীদ বলেন, ঢাকাকে সবুজ করতে ৭২ রকমের গাছের চারা রোপন করা হবে। তবে নগরবাসী সহায়তা না করলে এ কার্যক্রম সফল হবে না।

পরে উত্তরার একটি সড়কে গাছের চারা রোপন করেন মেয়র আনিসুল হকসহ বিশিষ্টজনেরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ