আজ পহেলা আষাঢ়—লঘু মেঘের ভেলায় ভেসে প্রকৃতি প্রবেশ করলো বর্ষা ঋতুতে। গানে-কবিতায় বাংলার কবিরা করেছেন বর্ষা-বন্দনা। সকালে বাংলা একাডেমির নজরুল চত্বরে উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করে বর্ষাবরণ উৎসব।
বুধবার সকাল থেকেই নগরবাসী যোগ দিয়েছেন বর্ষা-আবাহনের এ উৎসবে।
ঋতু ভিত্তিক অসাম্প্রদায়িক উৎসবগুলোকে ছড়িয়ে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে উদীচী, জানালেন আয়োজকরা।
বর্ষণের স্নিগ্ধ প্রলেপে প্রকৃতিকে সঞ্জীবিত করতে আসে বর্ষা। এতে শামিল হয়ে নগরবাসীও যেন সঞ্জীবিত হন বর্ষার বৃষ্টিধারায়।
তবে বর্ষা উৎসব এখন শুধু প্রকৃতিকে সিক্ত করা আর কৃষকের শস্য বোনার ঋতুতেই সীমাবদ্ধ নেই। পরিণত হয়েছে পরিবেশ ও জীববৈচিত্র রক্ষার আন্দোলনেও।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: