পরিবেশ

পর্যাপ্ত অর্থ না থাকায় দুর্যোগ মোকাবেলায় ব্যর্থ সরকার

আনিসুল ইসলাম মাহমুদ
আনিসুল ইসলাম মাহমুদ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত সরকারি আর্থিক বরাদ্দ পাওয়া যায় না বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

বুধবার রাজধানীতে আয়োজিত গোলটেবিল আলোচনায় দক্ষিনাঞ্চলের সমস্যা নিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অনেক সময় টাকার অভাবে উপকূলে বাঁধ মেরামতের পাশাপাশি নদী ভাঙ্গণ রোধে দ্রুত ব্যবস্থা নেয়া যায় না।

এ আলোচনা সভায় বিশেষজ্ঞরাও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন। ঝুঁকি এড়াতে কিছু পরামর্শও দেন তারা।

তবে যাদের কাছে এসব অভিযোগ আর সমস্যার কথা তুলে ধরা, তারা বলেন পর্যাপ্ত বরাদ্দ না থাকায় অনেক সময়ই উপকূলীয় অঞ্চলে বাঁধ রক্ষনাবেক্ষন এবং নদীভাঙ্গণ রোধে নেয়া যায়না কার্যকর ব্যবস্থা। এই খাতে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে বিগত বছরের তুলনায় বরাদ্দ কমিয়ে দেয়া হয়েছে বলেও জানান তারা।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে বাঁচাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার তাদিদ দেন বক্তারা।

বলা হয় যে হারে গোটা পৃথিবীতে কার্বণ নি:সরণ হচ্ছে; তাতে করে বাড়বে উষ্ণতা, অচিরেই গলবে উত্তর মেরুর বরফ.পানির নিচে তলিয়ে যাবে বিশ্বের অনেক অঞ্চল। আর এই ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে প্রথম সারিতেই।

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নদীভাঙন, জলোচ্ছাস, ঘূর্ণিঝড় ও বন্যায় প্রায়ই বড় ধরনের ক্ষতির মুখে পড়েন দেশের উপকূলীয় অঞ্চলের মানুষ। ঘটে প্রাণহানি, আর রোগ বালাইয়ের প্রাদুর্ভাব তো আছেই।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ