দেশের বিভিন্ন স্থানে সোমবার ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভোরে ৬টা ২৭ মিনিটে ভূমিকম্পটি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে আরো জানা গেছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল খাগড়াছড়ি জেলার মানিকছড়ি। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২০৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
ভূমিকম্পে দেশের কোথাও কোনো ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: