পরিবেশ

বিপদসীমার ওপরে প্রবাহিত ব্রহ্মপুত্র, পানিবন্দী হাজারো মানুষ

বন্যা
বন্যা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চার উপজেলার শতাধিক চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৪০ হাজার মানুষ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চিলমারী, রৌমারী, রাজিবপুর ও সদর উপজেলার শতাধিক চর প্লাবিত হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

হাতে কাজ না থাকায় বিপাকে পড়েছেন এসব এলাকার শ্রমজীবী মানুষজন। এসব এলাকার পানিবন্দী প্রায় ৪০ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

এদিকে, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ধরলার পানি সেতু পয়েন্টে ১০ সেন্টিমিটার, তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়া, ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টের কাছে ৩ সেন্টিমিটার হ্রাস পেয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ