পরিবেশ

কুড়িগ্রামে বন্যা অবস্থার অবনতি, দুর্ভোগে জনজীবন

বন্যা
বন্যা

ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার, ফুলকুমারসহ সব নদ-নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। নতুন করে তলিয়ে গেছে বিস্তৃর্ণ এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি।

বিশুদ্ধ পানি ও খাদ্যের অভাবে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন বানভাসী তিন লাখেরও বেশি মানুষ। যমুনা ও তিস্তার পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে জামালপুর, নীলফামারী ও লালমনিরহাটে।

উত্তরবঙ্গের এসব জেলায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে অভিযোগ বানভাসী মানুষের।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ধরলা নদীর পানি ৩০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ৯টি উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছেন ৩ লাখেরও বেশি মানুষ। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের।

বাড়িঘর তলিয়ে যাওয়ায় গবাদি পশুসহ উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন অনেকে। সরকারিভাবে ত্রান তৎপরতা শুরু হলেও তা জুটছে না অনেকের ভাগ্যে। কাঁচা-পাকা সড়ক তলিয়ে যাওয়ায় বিছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তলিয়ে গেছে আমন ধানের সব বীজতলা। পাশাপাশি নষ্ট হয়েছে সব ধরণের ফসলের ক্ষেত।

দুর্গত এলাকায় খাদ্য সংকট কাটাতে নতুন করে ৫শ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে ২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয় প্রবাহিত হয়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে জামালপুরে।

জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন প্লাবিত হওয়া পানি বন্দি হয়ে পড়েছেন কমপক্ষে ৫০ হাজার মানুষ। জামালপুরের প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন বন্যার্তরা।

নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়া আবারো লালমনিরহাটেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট ছাড়াও বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ ।

এছাড়া তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নীলফামারীতে। বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। এখানেও বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানীয় জল ও খাদ্য সংকট।

এদিকে, সুরমা নদীর পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে সুনামগঞ্জের নিম্নাঞ্চল। সেখানেও দেখা দিয়েছে জনদুর্ভোগ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ