পরিবেশ

উত্তরাঞ্চলে বন্যার পানি নামলেও প্লাবিত হচ্ছে মধ্য-দক্ষিণাঞ্চল

 বন্যা
বন্যা

দেশের উত্তরাঞ্চলে বন্যার পানি নেমে যেতে শুরু করলেও মধ্য ও দক্ষিণাঞ্চলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ফরিদপুরের গাজীরটেক ইউনিয়নে পদ্মার বেড়িবাঁধ ভেঙ্গে নতুন করে প্লাবিত হয়েছে ১৫টি গ্রাম। ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

শরীয়তপুরে নতুন করে বন্যাকবলিত হয়েছে ১০টি গ্রামের মানুষ। নড়িয়া ও জাজিরা উপজেলার ৬০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

রাজবাড়িতে পদ্মা নদীর পানি বেড়ে জেলার চারটি উপজেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা।

আরো অবনতি হয়েছে শেরপুরের বন্যা পরিস্থিতির। শেরপুর-জামালপুর সড়কের কজওয়ে তলিয়ে যাওয়ায় ওই সড়ক দিয়ে শেরপুরের সঙ্গে উত্তরবঙ্গ ও জামালপুর-টাঙ্গাইল রুটের যান চলাচল বন্ধ রয়েছে। বন্যার পানিতে তলিয়ে আছে সদর ৫ উপজেলার ১২৫ হেক্টর ফসলের জমি।

টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন।

জামালপুরে পানিবন্দি ৫০ ইউনিয়নের তিন লাখেরও বেশি মানুষ। বাড়িঘরে পানিতে তলিয়ে যাওয়ায় দুর্গতরা গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন সড়ক, বাঁধ ও উঁচু স্থানে। বন্ধ আছে জেলার ৭৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। পানিতে দাঁতভাঙ্গা বেইলি ব্রিজের এপ্রোচ ভেঙ্গে গর্ত তৈরি হওয়ায় জামালপুরের সঙ্গে মাদারগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে, সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। তবে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তীব্র ভাঙন শুরু হওয়ায় পানিবন্দি মানুষ ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় খুঁজছেন। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা।

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ সবগুলো নদ-নদীর পানি নেমে যেতে শুরু করেছে। তবে পানিতে তলিয়ে থাকায় এখনো বাড়ি ফিরতে পারছেন না জেলার চার শতাধিক চর ও বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের মানুষ। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ