পরিবেশ

ভোলায় বন্যা পরিস্থিতির অবনতি

বন্যা
বন্যা

যমুনা, ব্রহ্মপুত্র ও পদ্মার পানি কমতে থাকায় জামালপুর, কুড়িগ্রাম ও মুন্সীগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। মেঘনার পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভোলায়। নতুন করে প্লাবিত হয়েছে কমপক্ষে ২০টি গ্রাম।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মেঘনা নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে আরো ২০ গ্রাম। এতে কমপক্ষে ৫০টি গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় দিন পার করছেন। বাড়ি-ঘর, মাছের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ায় ও গৃহপালিত পশু-পাখি ভেসে যাওয়ায় অনেকে নি:স্ব হয়েছেন। অনেকে আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্র ও রাস্তাঘাটে।

নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ত্রাণ সহায়তা দেয়া হবে।

যমুনা নদীর পানি ১৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে এখনো জামালপুরের লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। টানা দুই সপ্তাহের বন্যায় জেলার ১৮ হাজার ৫শ ৫০ হেক্টর জমির রোপা আমন ও সব্জিক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ব্রহ্মপুত্র নদের পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কুড়িগ্রামে। তবে ত্রাণ না পাওয়ায় দুর্ভোগ বেড়েছে বানভাসি মানুষের।

পদ্মার পানি কমার কারণে মুন্সীগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ বেড়েছে মানুষের। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এখনো পানিবন্দী হাজার হাজার মানুষ। মাদারীপুর ও ফরিদপুরে আড়িয়াল খা নদের ভাঙ্গন অব্যাহত রয়েছে। আড়িয়াল খা নদের ভাঙ্গনে ফরিদপুরের গোয়ালন্দ-তাড়াইল সড়কের ২০০ মিটার সড়ক নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পথে।

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদী তীরবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৭শ মিটার এলাকা ধ্বসে গেছে। এতে ভাঙ্গন আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে।

ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার পাশাপাশি বিতরণ করা হচ্ছে ত্রাণ সামগ্রী। বন্যা কবলিত এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাবারের সংকট।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ