কুষ্টিয়ার হার্ডিঞ্জ সেতু পয়েন্টে পদ্মা নদীর পানি বেড়েই চলেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।
শুক্রবার দুপুর ১২ টায় পদ্মার পানি প্রবাহিত হচ্ছে ১৪ দশমিক ছয় সেন্টিমিটার উপর দিয়ে।
বিহার রাজ্যে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে ফারাক্কা বাঁধের দরজা খুলে দিয়েছে ভারত। এতে করে বেড়ে যাচ্ছে পদ্মার পানি।
বিপদসীমা থেকে মাত্র পয়েন্ট ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। প্রতি তিন ঘণ্টায় নদীতে দুই সেন্টিমিটার করে পানি বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: