পরিবেশ

বিপদসীমার ৪ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি

পানি
পানি

ভারত ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজশাহীতে বিপদসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

এরইমধ্যে বিস্তৃত এলাকার ফসলি জমি ও নিম্নাঞ্চল তলিয়ে গেছে। জলবন্দী হয়ে পড়েছেন শত শত মানুষ।

গত এক সপ্তাহে রাজশাহীতে প্রতিদিন ১৮ সেন্টিমিটার করে বেড়েছে পদ্মার পানি। গত ২৪ ঘণ্টায় কমেছে ১ সেন্টিমিটার।

পদ্মার অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন শরীয়তপুরের শত শত পরিবার। এরইমধ্যে ভাঙনে বিলীন হয়ে গেছে শত বছরের পুরনো একটি মসজিদসহ বহু ঘরবাড়ি ও ফসলি জমি।

ভাঙন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন অন্যত্র। জেলার জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ পদ্মার ভাঙনের মুখে পড়েছে।

এদিকে, অপরিবর্তিত রয়েছে পাবনা, ও কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারী ও রামকৃষ্ণপুরের বন্যা পরিস্থিতি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ