পরিবেশ

সুন্দরবন সংরক্ষণ নীতিমালা প্রণয়নের দাবি

সুন্দরবন বাঁচাও
সুন্দরবন বাঁচাও

রামপালে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ বন্ধ রেখে সুন্দরবন সংরক্ষণ নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে তারা এ দাবি জানান।

সরকার আগে রামপালের সুরক্ষাকে প্রাধান্য দিয়ে তারপর সুন্দবনের কথা চিন্তা করছে বলেও অভিযোগ করেছেন তারা।

তবে বিশ্লেষকরা বলছেন, সুন্দরবন সুরক্ষা নীতিমালা তৈরির প্রস্তাব যৌক্তিক, কিন্তু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ না করেও নীতিমালা তৈরি সম্ভব।

রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে প্রধানমন্ত্রী এরইমধ্যে সংবাদ সম্মেলন করে সরকারের অবস্থান তুলে ধরে বলেন, বিদ্যুৎকেন্দ্রও হবে, সুন্দরবনও সুরক্ষিত থাকবে।

তবে প্রধানমন্ত্রীর এ বক্তব্যে আশ্বস্ত হতে পারেননি পরিবেশবাদীরা। এ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে সুন্দরবন সুরক্ষার জন্য নীতিমালা তৈরির দাবিও জানিয়েছেন তারা।

তাদের এ দাবিকে যৌক্তিক মনে করলেও এর জন্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ বন্ধ করার কোনো যৌক্তিকতা দেখছেন না বিশ্লেষকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ