পরিবেশ

‘ন্যাশনাল বিল্ডিং কোড আইন’ বাস্তবায়নের বিকল্প নেই

রাজধানী
রাজধানী

ভবন নির্মাণে অবকাঠামোগত ত্রুটিজনিত দুর্ঘটনা রোধে ‘ন্যাশনাল বিল্ডিং কোড আইন’ দ্রুত বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মনে করেন নগর বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল বিল্ডিং কোড বাস্তবায়ন কৌশল বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, এ আইন বাস্তবায়নের পাশাপাশি নগর পরিকল্পনার ক্ষেত্রে যুগোপযোগী পদক্ষেপগ্রহণ করতে হবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, নগর পরিকল্পনার ক্ষেত্রে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে এ বছরের ডিসেম্বর নাগাদ আইনটি সংশোধন করে তা বাস্তবায়নের করার চেষ্টা করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে নগরায়নের ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি। ২০২১ সালের মধ্যে নগরকেন্দ্রিক জনসংখ্যা ৫ কোটি এবং ২০৩১ সাল নাগাদ তা ৬ কোটিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নিরাপদ ও সুরক্ষিত আবাসনের নগরী নিশ্চিত করতে নির্মাণ সংক্রান্ত সঠিক পরিকল্পনা, নকশাসহ সব ক্ষেত্রেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ