বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কায়ান্ট ঘণীভূত হয়ে আরো দক্ষিণ-দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আজ-বুধবার ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
দেশের সব সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
কায়ান্টের প্রভাবে চট্টগ্রামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
উত্তর বঙ্গোপসাগর উপকূলে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।