পরিবেশ

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের ন্যায্যতা নিশ্চিতের দাবি, টিআইবির

ড.ইফতেখারুজ্জামান
ড.ইফতেখারুজ্জামান

জলবায়ু পরিবর্তনের ফলে এদেশের ক্ষতিগ্রস্তদের জন্য ঋণ নয় আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি।

শুক্রবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) টিআইবি সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোটের (ক্লিন) যৌথ আয়োজনে ছয়দিন ব্যাপী জলবায়ু ন্যায্যতা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এ মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের ন্যায্যতা নিশ্চিতের দাবিও জানানো হয়। পাশাপাশি এদেশ যেন জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দায়ী দেশে পরিণত না হয় সেজন্য ভারি শিল্প কারখানা স্থাপনে পরিবেশ নীতিমালা অনুসরণের কথাও বলা হয় এসময়।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৫০ সাল নাগাদ শুধু বাংলাদেশেই ৩ কোটি মানুষের বাস্তচ্যুত হওয়ার পাশপাশি বিশ্বে প্রতি বছর প্রায় ৬ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা প্রকাশ করা হয়।

আগামী ৭ থেকে ১৮ নভেম্বর মরক্কোর মারাকাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো সনদ-২০১৬। ওই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন খাতে ঋণ ও শর্তাধীন সহায়তা বন্ধ করার দাবি তুলে ধরার কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণ নয় বরং আর্থিক ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

পাশাপাশি এ খাতে ঋণ বন্টনের ক্ষেত্রে ন্যায্যতা ও স্বচ্ছতার দাবিও তুলে ধরেন তিনি।

এ সময় টিআইবির নির্বাহী পরিচালক জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশে পরিণত না হতে ভারী শিল্প-কারখানা স্থাপনে সরকারকে পরিবেশ নীতিমালা অনুসরণের দাবি জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ