দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ভারদাহ’ আরো শক্তি সঞ্চয় করে ভারতের অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে। আর এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সেই সঙ্গে ঘূর্ণিঝড়টি আরও ঘণিভূত হয়ে আগামী সোম বা মঙ্গলবার নেলোর আর কান্দ্রিকা এলাকার মধ্যে দিয়ে অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, 'ভারদাহ'র প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: