পরিবেশ

ভারতের দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে ‘ভার্দা’

সাইক্লোন
সাইক্লোন

ভারতের দক্ষিণাঞ্চলীয় ২টি রাজ্য তামিলনাডু ও অন্ধ্র প্রদেশে স্থানীয় সময় আজ (সোমবার) বিকেলে আঘাত হানতে পারে সাইক্লোন ‘ভার্দা’।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, চেন্নাই থেকে ৬০ কিলোমিটার দূরে পুলিকাট এলাকায় সাইক্লোনটি প্রথম আঘাত হানবে। রাজ্যদুটিতে আজ সকাল থেকে ব্যাপক বৃষ্টি ও সেই সঙ্গে প্রবল বেগে বাতাস বইছে।

চেন্নাইয়ের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তামিলনাডুর স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়াও দুটি রাজ্যেই মাছ ধরার নৌকাগুলোকে আগামী ৪৮ ঘণ্টা সমুদ্রে না যেতে বলা হয়েছে। সাইক্লোন ভার্দাকে প্রথম দিকে দুর্বল ভাবা হলেও একটি অনেক শক্তিশালী রূপে আঘাত হানবে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ