পরিবেশ

সারাদেশে জেঁকে বসেছে শীত

শীতের সকাল
শীতের সকাল

অগ্রহায়নের শেষের দিকে সারাদেশে জেঁকে বসেছে শীত— মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও শৈত্যপ্রবাহ বইছে যশোরে— হঠাৎ শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবন।

অগ্রহায়নের শেষের দিকে হঠাৎ করেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীত পড়তে শুরু করেছে। সেইসঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া।

চুয়াডাঙ্গায় শীতের সঙ্গে ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ থাকায় ঘর থেকে বের হতে পারছেন না মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। শীতবস্ত্রের অভাবে অনেকেই খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

এছাড়াও কুয়াশা বেশি হওয়ায় নষ্ট হতে বসেছে জেলার বোরো ধানের বীজতলা ও রবিশস্য। এতে করে দুর্ভোগে পড়েছেন কৃষকরা। শীতে বিপর্যস্ত যশোরবাসীর জনজীবন।

আর আবহাওয়া অফিসের তথ্য মতে, যশোরে দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গরম কাপড়ের চাহিদা বাড়ছে। ফলে কয়েকদিন ধরেই শহরের মার্কেটগুলোর শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ