রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার ভূমকম্পন অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৩টা ৯মিনিটে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্ব এবং আগরতলা থেকে ৭৬ কিলোমিটার পূর্বে।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ত্রিপুরার আম্বাসা এলাকায়, ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
ভূমিকম্পে কেঁপে উঠলে আতঙ্ক তৈরি হয়-- অনেকেই ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
পূর্ব ও দক্ষিণের সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম অঞ্চল ছাড়াও মধ্য ও উত্তরের অধিকাংশ জেলায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে দেশের কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ত্রিপুরায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রাথমিকভাবে জানাতে পারেনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: