জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হচ্ছে তা মোকাবেলায় সরকার, দাতা সংস্থা ও উন্নত দেশগুলোকে একসঙ্গে কাজ করতে আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সকালে রাজধানীর একটি হোটেলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় শীর্ষক এক কর্মশালার উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশ এ বিষয়ে অনেক দূর এগিয়ে গেছে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন এনার্জি, সোলার এনার্জি ব্যবহার বাড়ানোসহ নানা ধরনের প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
এ সংকট মোকাবেলায় আরো কি কি পরিকল্পনা নেয়া যেতে পারে এ ধরণের কর্মশালা সেব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানান অর্থমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: