পরিবেশ

সরকারের সদিচ্ছার অভাবেই দূষণমুক্ত হচ্ছে না বুড়িগঙ্গা

বুড়িগঙ্গা নদী
বুড়িগঙ্গা নদী

সরকারের সদিচ্ছার অভাবেই ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদী পুরোপুরি দখল ও দূষণমুক্ত হচ্ছে না। শুক্রবার সকালে রাজধানীর বছিলাসহ বিভিন্ন এলাকায় মানববন্ধন থেকে এমন দাবি করেছেন পরিবেশবাদীরা।

তাদের অভিযোগ, মাঝে মাঝে নদীটিকে দখলমুক্ত করা হলেও তদারকির অভাবে অবস্থার পরিবর্তন হয় না। আর নদী পাড়ের মানুষের আহ্বান, বুড়িগঙ্গার প্রাণ ফিরিয়ে আনতে সরকারকেই উদ্যোগী হওয়ার।

দূষণ ও দখল থেকে নদী রক্ষায় বুড়িগঙ্গার-২৮ কিলোমিটার তীরে বছিলা ব্রিজ, কামরাঙ্গিরচর ব্রিজ, জিঞ্জিরা ফেরিঘাটসহ ১০টি স্পটে মানববন্ধন করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। এতে নদী গবেষক, পানি বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী, পরিবেশবিদগন ও সাধারণ মানুষ অংশ নেন।

বুড়িগঙ্গাকে রক্ষায় সরকারের কাছে আবেদন জানান মানববন্ধনে অংশ নেয়া সাধারণ মানুষ।

সরকার চাইলে সহজেই বুড়িগঙ্গাকে দখল ও দূষণমুক্ত করা সম্ভব বলে মনে করেন আন্দোলনকারীরা বলেন, ঐতিহ্য ও পরিবেশ রক্ষার এ আন্দোলন চলবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ