পরিবেশ

চৈত্র সংক্রান্তি আজ, বিদায় ১৪২৩

চৈত্র সংক্রান্তি
চৈত্র সংক্রান্তি

আজ (বৃহস্পতিবার) চৈত্র সংক্রান্তি, ১৪২৩ বঙ্গাব্দের শেষ দিন— পুরোনো দেনা-পাওনা চুকিয়ে নতুন হালখাতা খোলার দিন। ঘুড়ি উৎসব, শোভাযাত্রা, চৈত্রসংক্রান্তি মেলাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি বিদায় জানাচ্ছে পুরনো বছরকে।

বাংলার চিরন্তন ঐতিহ্য লালিত এ উৎসব উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানসহ সারাদেশে উৎসবের আমেজ।

বর্ষবরণের প্রস্তুতির মধ্যেই আজ ছিল বাঙালির চিরায়ত পার্বণ চৈত্র সংক্রান্তি। হালখাতার আনন্দঘন দিন এখন অতীত হলেও পুরান ঢাকাসহ লোকালয়ের বাজার-বন্দরে চৈত্রসংক্রান্তির উৎসবের আমেজ দেখা যায়। নতুন করে সাজানো হয়েছে অলঙ্কারের দোকানগুলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে চৈত্র সংক্রান্তির উৎসবে মেতে ওঠে নগরবাসী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

মন্ত্রী বলেন, দেশে অসাম্প্রদায়িক ধারাবাহিকতা বজায় রাখতে সকল বাধা উপেক্ষা করে দেশের মানুষ নববর্ষ উৎযাপন অনুষ্ঠানে যোগ দেবে।

বাঙালির ঐতিহ্যকে লালন করতেই এবং তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতিবছর চৈত্র-সংক্রান্তির এই আয়োজন করা হয় বলে জানালেন আয়োজকরা।

শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ এই উৎসবে যোগ দেন। পুরাতন জরা, গ্লানি মুছে দিয়ে পুরনো বছরকে বিদায় জানাতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে চৈত্র-সংক্রান্তির উৎসবে যোগ দিয়েছেন তারা।

পরে একটি শোভাযাত্রা টিএসসি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ