পরিবেশ

বোরো ফসল নষ্টের পর রক্ষা হচ্ছে না মাছও

অক্সিজেনের অভাবে মরেছে ছোট-বড় মাছ
অক্সিজেনের অভাবে মরেছে ছোট-বড় মাছ

একমাত্র বোরো ফসল নষ্টের পর এবার হাওরের মাছও রক্ষা হচ্ছে না— অক্সিজেনের অভাবে মরে যাচ্ছে নেত্রকোণার হাওরের ছোট-বড় মাছ। বিশেষজ্ঞ দল হাওর এলাকা পরিদর্শন করে জানিয়েছেন, যতোদিন পানিতে নষ্ট ধানের গোড়া থাকবে ততোদিন এর কোনো সমাধান নেই।

অসময়ের পানিতে নষ্ট হয়ে গেছে হাওরের একমাত্র বোরো ফসল। কৃষকের এ শোক কাটতে না কাটতেই মড়ার ওপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে পানির দূষণ।

বোরো ফসলে পচন ধরে দূষিত হচ্ছে পানি। দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় মরে যাচ্ছে হাওরের টেংরা, পুটি, বোয়াল, ইলিশসহ ছোট-বড় দেশীয় প্রজাতির সব মাছ। রেহাই পাচ্ছে না কাকড়া ও শামুকও।

ধান উৎপাদনের পাশাপাশি মাছ আহরন করে জীবিকা নির্বাহ করেন নেত্রকোনার হাওর অঞ্চলের মানুষ। অসময়ের পানিতে দুটোই হারিয়ে এখন নিঃস্ব তারা।

এদিকে, সোমবার ময়মনসিংহ থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল হাওর এলাকা পরিদর্শন করেন। তারা জানান, দূষণে পানিতে অক্সিজেন স্বল্পতার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তাও জানালেন একই কথা।

পানিতে ধান গেছে, এখন মাছও রক্ষা না হওয়ায় সারা বছরের ভরণপোষন নিয়ে দুশ্চিন্তায় হাওরবাসী। তবে হাওরে কতো মাছ মারা গেছে সেব্যপারে কোনো পরিসংখ্যান মেলেনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ