পরিবেশ

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

শুক্রবার থেকে দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়ার সঙ্গে চলছে বৃষ্টিপাত। প্রবল বর্ষণে দেশের বিভিন্ন জায়গায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর ও নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও পটুয়াখালীতে মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে।

সোমবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগে কমবেশি দমকা ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, বৃষ্টিতে বরিশালের প্রধান প্রধান সড়ক ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদী বন্দরে ৬৫ ফুট নিচের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতির মহিরশি নদীতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে ১০ গ্রামের নিম্নাঞ্চল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ