পরিবেশ

হতাশায় দিন কাটাচ্ছেন হাওর পারের খামারিরা

হাঁস খামারি
হাঁস খামারি

বোরো চাষী ও মৎসজীবীদের পর হতাশায় দিন কাটাচ্ছেন হাওর পারের হাঁস খামারিরা। অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত মরা মাছ খেয়ে এখন মারা যাচ্ছে হাঁস। বিষয়টি নিয়ে পরীক্ষ-নিরীক্ষা প্রয়োজন বলে জানিয়েছেন, স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তারা। এ ব্যাপারে হাঁসের খামারিদের সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও বৃষ্টি'র কারণে নেত্রকোণার কেন্দুয়া ও আটপাড়া উপজেলর আরো কিছু হাওর এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। এদিকে, সুনামগঞ্জের হাওর এলাকায় ধান পচে সৃষ্টি হওয়া অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় ৫০ মেট্রিক টন মাছ মরে গেছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ।

মৌলভীবাজারের কুলাউড়া, জুরি ও বড়লেখা উপজেলার হাকালুকি হাওর পাড়ে অসংখ্য হাঁসের খামার রয়েছে। এসব খামারের উৎপাদিত ডিম স্থানীয় চাহিদা পুরন করে অন্যত্র সরবরাহ করা হতো।

পাহাড়ি ঢলে তলিয়ে থাকা আধা পাকা ও কাঁচা বোরো ধান পচে পানিতে অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়। এতে হাওর জুড়ে মাছ মরতে শুরু করে। পানিতে ভাসতে থাকা মরা এই মাছ খেয়ে এখন হাকালুকি হাওরে মারা যাচ্ছে হাঁস।

পানিতে নষ্ঠ হয়েছে বছরের একমাত্র ফসল বোরো ধান।মড়কের কারণে মাছ শিকারের সুযোগ নেই। এখন মারা যাচ্ছে হাঁস। ডিম বিক্রি করে দুটো টাকা আয়ের শেষ সুযোগও নষ্ঠ হচ্ছে। নি:সহ খামারিরা এনজিও থেকে তোলা ঋণ কিভাবে শোধ করবেন এ নিয়ে দিশেহারা।

ধান ও ঘাস পচে পানিতে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পচা মাছ ও পোকা খেয়ে হাঁস মারা যাচ্ছে বলে জানিয়েছেন মৌলভীবাজার কুলাউড়া উপজেলার প্রাণী সম্পদ সার্জন ডা. সাইফুদ্দিন আহমদ।

এছাড়া পানি বাহিত রোগেও হাস মারা যাচ্ছে। হাঁসের মড়ক ঠেকাতে খামারিদের সতর্ক থাকতে বলেন তিনি।

আর বৃষ্টির কারণে নেত্রকোণার কেন্দুয়া ও আটপাড়া উপজেলর আরো কিছু হাওর এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।

এদিকে, সুনামগঞ্জের হাওর এলাকায় অন্তত ৫০ মেট্রিক টন মাছ মরে গেছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ।

প্রাণী সম্পদ বিভাগের বিশেষজ্ঞরা বলছেন ধানগাছ পঁচে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে। সেই সঙ্গে পানিতে কমে গেছে অক্সিজেন। এতে হাওরের মাছ মারা যাচ্ছে। টানা বৃষ্টি হলে এ সমস্যা কেটে যাবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ