পরিবেশ

টানা বর্ষণের আকস্মিক বন্যা বিভিন্ন এলাকায়

বন্যা বিভিন্ন এলাকায়
বন্যা বিভিন্ন এলাকায়

টানা বর্ষণের কারণে ভোলা ও শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি ভেসে গেছে শত শত পুকুরের মাছ। এদিকে, নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে এখনো তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্য বেশি থাকায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

গভীর সাগরের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। দুইদিনের পূর্বাভাষে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, ৩ দিনের টানা বর্ষণে ভোলায় কৃষকের রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় ১২০ কোটি টাকার ফসল বিনষ্ট হওয়ার আশংকা করছেন কৃষকরা। ঋণ শোধ করা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ প্রশান্ত কুমার সাহা বলেন, দ্রুত ফসল উত্তোলন এবং পরবর্তিতে আউশ আবাদের পরামর্শ দিলেও কিছুতেই নিম্নাঞ্চলের আকস্মিক বন্যার ক্ষতি পুশিয়ে উঠতে পারছেনা কৃষকরা।

এদিকে, প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতির মহিরশি নদীতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে গেছে। এতে আশপাশের ১০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নতুন করে আরো এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়ার আশঙ্কা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ