পরিবেশ

তলিয়ে যাচ্ছে স্বপ্নের ফসল, হাওরজুড়ে কান্না

হাওর
হাওর

এলাকার শত শত মানুষের দিনরাতের চেষ্টা ব্যর্থ করে দিয়ে ঢলের পানিতে তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরের ২২ হাজার একরের বোরো ধান। সোমবার ভোরে হাওরের উড়ারকান্দি এলাকায় বাঁধটি ভেঙ্গে প্রবল বেগে পানি ঢুকতে শুরু করে। ২৩ দিন ধরে এটিকে রক্ষায় রাতদিন চেষ্টা করছিলেন এলাকার মানুষ। এটি ছিল টিকে থাকা সুনামগঞ্জের সর্বশেষ হাওর।

গতকাল রোববার একইভাবে বাধ ভেঙ্গে তলিয়ে যায় সুনামগঞ্জের শনির হাওরের ২০ হাজার একর জমির বোরো ধান। তলিয়ে গেছে কিশোরগঞ্জ উপজেলার ৫৭ হাজার একর জমির ফসলও।

শেষ হাওরটিও রক্ষা হলো না। প্রায় ২৩ দিন ধরে স্থানীয় কৃষক, এলাকাবাসি, জনপ্রতিনিধি ও প্রশাসনের চেষ্টায় বাঁধে কাজ করে ফসল টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন। কিন্তু সোমবার ভোররাতে সুনামগঞ্জের উড়ালকান্দি এলাকার বাঁধ ভেঙ্গে প্রবল বেগে জামালগঞ্জের পাকনার হাওরে পানি ঢুকে পড়ে।

জামালপুরের বিভিন্ন ইউনিয়নের ৬০ গ্রামের মানুষের জমির ফসল এই হাওরে। চোখের সামনে সোনার ধান তলিয়ে যেতে দেখে অসহায় হয়ে পড়েছেন তারা।

তাহিরপুরের শনির হাওর ও জামালগঞ্জ উপজেলার পাগনার হাওর এতদিন অক্ষতই ছিল। গত তিন সপ্তাহ ধরে হাওর পাড়ের শত শত মানুষ এই দুই হাওড়ের বাঁধ রক্ষায় দিনরাত কাজ করেছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

পাকনার হাওর তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জের সব হাওরই এখন পানির নিচে। হাওরের আর কোন জমিই অক্ষত থাকলো না।

এদিকে, আগাম বন্যায় কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে হাওরের ৫৭ হাজার ২৭ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে আটশ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতি কাটিয়ে ওঠতে মন্ত্রী পরিষদে ১৩ টি সুপারিশ করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ