পরিবেশ

সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্ক সংকেত
সতর্ক সংকেত

বজ্রঝড়ের ঘনঘটা বেড়ে যাওয়ার কারণে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়েছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। ঝড়ো হাওয়ায় সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি কালবৈশাখির পূর্বাভাস থাকায় নদী বন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে দুই নম্বর সতর্কতা সংকেত। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়াবিদরা।

গত শুক্রবার থেকে ঢাকাসহ সারা দেশেই মাঝারি থেকে ভারি বৃষ্টি চলছে। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে থাকায় নাকাল হয়ে পড়েছে নগরজীবন।

পশ্চিমা লঘুচাপের বধির্তাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে বাংলাদেশে অবস্থান করছে, যার ফলে উত্তর বঙ্গোসাগর পর্যন্ত বিস্তৃত এলাকায় বায়ুচাপের তারতম্যে আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঝড়ো হাওয়ায় সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি কালবৈশাখির পূর্বাভাস থাকায় নদী বন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে দুই নম্বর সতর্কতা সংকেত।

আগামী বুধবার থেকে পূবালী ও পশ্চিমা লঘুচাপের সংমিশ্রন কেটে যাবে আর এ কারণে বৃষ্টিও কমবে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ