পরিবেশ

বৃষ্টিতে নাকাল রাজধানীর জনজীবন

মতিঝিলে জলাবদ্ধতা
মতিঝিলে জলাবদ্ধতা

কয়েকদিনের বৃষ্টিতে নাকাল রাজধানী ঢাকা মহানগরের জনজীবন— বৃষ্টির কারণে মালিবাগ, শান্তিনগর, রাজারবাগ, মিরপুর, মতিঝিলসহ পুরো শহরেই তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে রাস্তা খোড়াখুড়ি, আর গর্তে পানি জমে থাকার কারণে যান চলাচলের দুর্ভোগ আরো বেড়েছে। আগামী বুধবার থেকে বৃষ্টি কমতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

জনদুর্ভোগের আরেক নাম রাজধানীর মালিবাগ, মৌচাক, শান্তিনগর, রাজারবাগ। একটু বৃষ্টি হলেই পানির সঙ্গে সোয়ারেজের লাইন একাকার হয়ে নোংরা পানিতে তলিয়ে যায় গোটা এলাকা।

গত শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। এই এলাকায় রাস্তা আর ফুটপাত আলাদা কিছু নেই। পথচারীরা রাস্তা পারাপার হতে পারছেন না, ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেও পাচ্ছেন না বাস।

নির্মানাধীন ফ্লাইওভার প্রকল্পের কারণে রাস্তার মাঝখানে মাঝখানে গর্ত। এ কারণে রিকশা উল্টে পড়ার ঘটনা ঘটছে অহরহ। অতিরিক্ত টাকা নিয়েও রিকশা চালাতে চাইছেন না রিকশাচালকরা।

কেবল মালিবাগ-মৌচাক এলাকাই নয়, গত কয়েকদিনের বৃষ্টিতে মিরপুর, মতিঝিলসহ নগরীর বেশিরভাগ এলাকার বাসিন্দাদের জনজীবনও নাজেহাল হয়ে পড়েছে। এর সঙ্গে মেট্রোরেল, ওয়াসা, বিদ্যুৎ বিভাগের উন্নয়ন কাজের খুড়াখুড়ি দুর্ভোগ আরো বাড়িয়ে তুলেছে।

আবহাওয়াবিদরা বলছেন বুধবার থেকে পূবালী ও পশ্চিমা লঘুচাপের সংমিশ্রন কেটে যাবে। আর এ কারণে বৃষ্টিও কমবে বলে আভাস দিয়েছেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ