রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পরিবহনের জন্য যে ড্রেজিং করতে হবে— তাতে ওই এলাকায় মাছসহ জলজ প্রাণীর বেঁচে থাকা কঠিন হবে বলে মনে করছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সংগঠনটির এক সংক্ষিপ্ত গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাপা নেতারা এসব তথ্য তুলে ধরেন।
ওই প্রতিবেদনে বলা হয়, সরকার বঙ্গোপসাগর ও পশুর নদীতে ড্রেজিংএর ফলে সৃষ্ট পরিবেশের ওপর হুমকি পর্যাপ্তভাবে মূল্যায়ন করেনি। কয়লা পরিবহনের জন্য গভীর চ্যানেল তৈরী করতে ৩৩ মিলিয়ন টন পলি-কাদা বঙ্গোপসাগর ও পশুর নদী থেকে ড্রেজিং করতে হবে।
এর ফলে ওই ঘোলা পানিতে ডলফিন, মাছ ও অন্যান্য জলজপ্রানীর টিকে থাকা কস্টকর হবে। যার প্রভাব পড়বে প্রাণীদের বংশ বৃদ্ধিতেও। এমনকি সরকার ড্রেজিং এর কাদা-মাটি কোথায় ডাম্পিং করবে, সে বিষয়েও নিশ্চিত পরিকল্পনা নেয়নি। যে জায়গায় ডাম্পিং করার কথা শোনা যাচ্ছে, সেখানকার পরিবেশও বিপর্যয়ের মুখে পড়বে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এতে আরো বলা হয়, এছাড়া পশুর নদী দিয়ে যানবাহন চলাচলেও প্রাণীদের জীবনাচরণ ঝুঁকিতে পড়বে। এসব বিষয় বিবেচনায় নিয়ে কাজ শুরুর পরামর্শ তাদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: