পরিবেশ

আজ না হলেও আগামী দুদিন বৃষ্টি হবে

আজ না হলেও আগামী দুদিন বৃষ্টি হবে
আজ না হলেও আগামী দুদিন বৃষ্টি হবে

আগামী ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে আগামী দু'একদিন স্বাভাবিক বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। তবে আগামীকাল ও পরশু ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, স্বাভাবিক বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা না থাকলেও এ বর্ষণ যদি দীর্ঘমেয়াদী হয় তবে পাবর্ত্য চট্টগ্রামে নতুন করে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত রোববার থেকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে চলে টানা বর্ষণ। এ জন্য সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেতও দেখাতে বলা হয়।

প্রবল বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে চার জেলার বিভিন্ন পাহাড়ে ধস নামে। মাটি চাপা পড়ে ব্যাপক প্রাণহানির পাশাপাশি এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণের কোন সম্ভাবনা নেই। এরই মধ্যে সমুদ্র বন্দরগুলোতে কোনো বিপদ সংকেত দেখাতে হবে না বলেও জানানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ