পরিবেশ

ঈদের দিন দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে

আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর

দেশের আকাশে চাঁদ দেখা গেলে সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সেক্ষেত্রে ঈদের দিনেও (সোমবার) দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২/১টি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও এতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, একটি লঘুচাপ বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। তবে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় যা উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ