পরিবেশ

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে
মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে

মৌসুমি বায়ুর কারণে সারাদেশে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এদিকে, সকাল সাড়ে ১১ থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। হালকা থেকে মাঝারি ধরনের এই বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে। বৃষ্টির কারণে রাজধানীবাসী বিপাকে পড়েছেন। রাজধানীর বিভিন্ন সড়ক এরইমধ্যে পানি জমে তলিয়ে গেছে।

আবহাওয়া বিজ্ঞপ্তিতে ভারি বৃষ্টিপাতের কারণে আবারো পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ আবদুর রহমান খান বলেন, ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

সিনপটিক অবস্থা, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ